ঢাকাThursday , 30 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনার আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

Link Copied!

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত কিছু আবাসিক হোটেলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠে আসছে। এসব আবাসিক হোটেল গুলোতে দীর্ঘদিন ধরে চলছে রমরমা দেহ ও মাদক ব্যবসা। নতুন সিস্টেমে নতুন আঙ্গিকে মাসের পর মাস এই দেহ ব্যবসা ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা। অনুসন্ধানে জানা যায় , খুলনা মহানগরীর সোনাডাঙ্গা, গল্লামারী, খুলনার প্রবেশদার জিরো পয়েন্ট, ডাকবাংলা, শিববাড়ী, ময়লাপোতা, রুপসা, খালিশপুরসহ বেশ কয়েকটি এলাকায় অবস্থিত কিছু আবাসিক হোটেলকে ঘিরে স্থানীয়দের রয়েছে ব্যাপক অভিযোগ। এসব আবাসিক হোটেলগুলোতে নিয়মিত অসাধু চক্র বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ পরিচালনা করছে বলে জানা যায়। গল্লামারি মোড়ে হোটেল জি কে, খুলনা হিরাজ মার্কেটের দুইতালায় হোটেল সুইট সুইডেন,মৌসুমী আবাসিক হোটেল (ফেরিঘাট) ,সোনার বাংলা আবাসিক হোটেল (লোয়ার যশোর রোড),সুন্দরবন আবাসিক হোটেল, হোটেল আর্কেডিয়া আবাসিক, হোটেল গার্ডেন আবাসিক এবং হোটেল সবুজ বাংলা আবাসিকসহ আরো ২০/২৫ টি হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে । এরা কাউকে তোয়াক্কা না করে বছরের পর বছর এই দেহ ব্যবসা ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এতে যেমন ধ্বংস হচ্ছে যুব সমাজ তেমনি ধ্বংস হচ্ছে অনেকের সুখের সংসার। এসব হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রশাসনের একধীকবার অভিযান পরিচালনা হলেও ফলাফল জিরো। নগরবাসীর দাবি, যেসব আবাসিক হোটেল আইন ও নিবন্ধনবিধি যথাযথভাবে অনুসরণ করছে তাদের সুনাম রক্ষার পাশাপাশি যেসব প্রতিষ্ঠানে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে সেগুলোর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অতিথিদের জাতীয় পরিচয়পত্র যাচাই, সিসিটিভি পর্যবেক্ষণ, ডিজিটাল রেজিস্টার সংরক্ষণ এবং লাইসেন্সবিহীন বা বিধি লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। আবাসিক হোটেল সিন্ডিকেট বন্ধ করতেও জেলা প্রশাসক ও বিভাগীয় পুলিশ কমিশনার কাছে জোর দাবি জানিয়েছেন। আবাসিক হোটেল খাতের সুষ্ঠু নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে অপরাধ দমনের পাশাপাশি বৈধ ব্যবসায়ীদের স্বার্থও সুরক্ষিত হবে মনে করেন সচেতন মহল।