নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে দুই ব্যবসায়ী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসময় তাদের কাছে থেকে মূল্যবান দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- অপূর্ব আহমেদ (২৪) এবং ফয়েজ আহমেদ (৩২)। তাদের বাসা মতিঝিলের এজিবি কলোনি। দুজনই প্রসাধনী পণ্যের ব্যবসায়ী বলে জানিয়েছেন তারা।
ফয়েজ আহমেদ জানায়, বিকেলে দুজন মিলে রিকশায় করে বাসায় ফেরার পথে বনশ্রী এলাকায় তিন-চারজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে হাতের মোবাইল ফোন ছিনিয়ে নিতে চেষ্টা করে। এসময় ছিনতাইকারীদের বাধা দিলে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে অপূর্বের বাম হাতে কুপ দিয়ে ৭ হাজার টাকা দামের এবং ফয়েজের হাত থেকে ৮ টাকা মূল্যের মোবাইল ফোন দুটি ছিনিয়ে নেয়।

