ঢাকাFriday , 10 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতি চেয়ে মগ পেলেন মির্জা আব্বাস

Link Copied!

Mirja-abbasনিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস ‘মগ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। শুক্রবার সকালে গুলিস্থান মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা মিহির সরোয়ার মোর্শেদ এই প্রতীক বরাদ্দ দেন।
মির্জা আব্বাসের পক্ষে প্রতীক বরাদ্দ নেন অ্যাভোকেট সানাউল্লাহ মিয়া। যদিও হাতি প্রতীক পেতে আগ্রহী ছিলেন বিএনপি সমর্থিত এই প্রার্থী।
এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র পদে লড়বেন ৩৬ প্রার্থী। তবে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য সংরক্ষিত রয়েছে মাত্র ১২ প্রতীক। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের অধিকাংশ প্রার্থী ‘ইলিশ মাছ’ প্রতীক হিসেবে পাওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছিলেন।
প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় নির্বাচন কমিশন মেয়র পদের জন্য আরো ১২টি অতিরিক্ত প্রতীক নির্ধারণ করেছে। প্রতীক সঙ্কটে পড়লে রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে থেকে বরাদ্দ দিতে পারবেন।
এদিকে আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। গত বুধবার সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের শান্তিপুর স্কুলের সামনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।