ঢাকাFriday , 10 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাবার প্রতীক ‘ইলিশ’ পেলেন সাঈদ খোকন

Link Copied!

Khokonনিজস্ব প্রতিবেদক: বাবার প্রতীক ‘ইলিশ মাছ’ই বরাদ্দ পেলেন দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। সিটি করপোরেশনের বেশিরভাগ মেয়র প্রার্থী এই প্রতীকের জন্য আগ্রহী হলেও শেষ পর্যন্ত প্রয়াত মেয়র হানিফের ছেলেকেই ‘ইলিশ মাছ’ প্রতীক বরাদ্দ দিলেন রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার সকালে গুলিস্থান মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ এই প্রতীক বরাদ্দ দেন।
এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র পদে লড়বেন ৩৬ প্রার্থী। তবে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য সংরক্ষিত রয়েছে মাত্র ১২ প্রতীক। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের অধিকাংশ প্রার্থী ‘ইলিশ মাছ’ প্রতীক হিসেবে পাওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছিলেন।
দক্ষিণ রিটার্নিং অফিসে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন অন্য প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘আমার বাবা সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ‘ইলিশ মাছ’ প্রতীকে মেয়র পদে নির্বাচন করেছেন। তাই আমারও এই প্রতীকের প্রতি দুর্বলতা রয়েছে।’ পরে তার অনুরোধে অন্যান্য প্রার্থীরা ‘ইলিশ মাছ’ প্রতীক ছেড়ে দেয়।
এদিকে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় নির্বাচন কমিশন মেয়র পদের জন্য আরো ১২টি অতিরিক্ত প্রতীক নির্ধারণ করেছে। প্রতীক সঙ্কটে পড়লে রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে থেকে বরাদ্দ দিতে পারবেন।