নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে অত্যাধুনিক পাঁচটি অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।এরা হলেন- ডাকাত সরদার আরব আলী, জয় আহমেদ ওরফে সিরাজুল ও খলিল মিয়া।
শুক্রবার দুপুরে ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) ইফতেখারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চারটি অস্ত্রসহ দুই জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুইটি বন্দুক, একটি রিভলবার, একটি এলজি, ১৪টি কার্তজ, দুই রাউন্ড গুলি ও ৮৭০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, পৃথক আরেকটি ঘটনায় ঢাকা মগানগর গোয়ন্দা পুলিশ কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে রাত পৌনে ১২টার দিকে খলিল মিয়া নামে একজনকে আটক করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২১ রাউন্ড গুলি ও ৫৬ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

