ঢাকাThursday , 23 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাকৃবিতে যাত্রা শুরু করলো ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’

Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ এর উদ্বোধন করা হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ‘সানরাইজ’ প্রকল্পের অধীনে এ গবেষণাগারটি তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গবেষণাগারটির উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গবেষণাগার উদ্বোধনের পর জাইকা-বাকৃবি ‘সানরাইজ’ প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাকৃবি উপাচার্য। প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জাইকার প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এ উদ্ভিদ পুষ্টি গবেষণাগার চালুর মাধ্যমে উদ্ভিদের পুষ্টি ও মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ সম্প্রসারিত হবে এবং পাশাপাশি কৃষি শিক্ষা, গবেষণা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নে গবেষণাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।