ঢাকাMonday , 20 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

Link Copied!

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই দিন সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ডেগিরচরের একটি বনে মরদেহটি আটকা পড়ে। পরে খবর পেয়ে দুপুরের দিকে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অজ্ঞাত ব্যক্তির পরনে ছিল একটি আন্ডারওয়্যার ও গায়ে ছিল হাফ টি-শার্ট। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটির চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে তার বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঘনা নদী থেকে জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসে বনে আটকা পড়ে। এর আগে, গত ১৬ জুলাই হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেটসংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের একটি কেওড়া বাগান থেকেও অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ করছে।