ঢাকাSunday , 19 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরাঞ্চলের জন্য বগুড়ায় একটি আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড দরকার

Link Copied!

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. হাছানাত আলী বলেছেন, বিগত ১৭ বছর তৎকালীন ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।। মাদরাসা শিক্ষা ছিল তাদের আমলে অবহেলিত। সেই সাথে মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা নানাভাবে হয়রানী ও নির্যাতনের শিকার হয়েছেন । বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে। তিনি বলেন, উত্তরাঞ্চলের জন্য বগুড়ায় একটি আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড দরকার। যদি আলাদা বোর্ড নাও হয় তবুও যেন বগুড়ায় একটি কেন্দ্র স্থাপন করা হয়। কারন সারা দেশের মাদরাসা শিক্ষক ও শিক্সার্থীরা ঢাকায় মাদরাসা বোর্ডে গিয়ে নানাভাবে হয়রানী অপমানের শিকার হন। তিনি রোববার বিকেলে বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআরবি) কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবষণা কেন্দ্র আয়োজিত বগুড়া জেলার ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যদের অংশ গ্রহনে অনুষ্ঠিত মাদরাসায় উচ্চ শিক্ষা : সম্ভাবনা ও চ্যালেন্জ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইআরবি ভিসি প্রফেসর ড. মোহাম্মাদ আবু জাফর খান। বিশেষ অতিথির বক্তব্য দেন ইআরবি মাদরাসা পরিদর্শক প্রফেসর ড. মুহাম্মাদ গোলাম রব্বানী, বগুড়া সরকারী মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল লতিফ, বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ। মূল প্রবন্ধ পাঠ করেন ইআরবি ট্রেজারার ও সাবেক অতিরিক্ত সচিব শাহীনুল ইসলাম । এ ছাড়া বক্তব্য দেন অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমূখ।