ঢাকাSunday , 19 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগার থেকে সাজাপ্রাপ্ত বন্দি পালাতক

Link Copied!

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে প্রাচীর টপকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত বন্দি রিম্পা খাতুনকে ঘিরে এখন তোলপাড় তার গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়| আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি এবং তার অতীত কর্মকাণ্ড নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামের রিম্পা খাতুন। পলাতক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ ও র‌্যাব তার বাবার বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এরপর থেকেই গ্রামজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা| স্থানীয়দের দাবি, রিম্পাকে নিয়ে এর আগেও নানা ধরনের অভিযোগ শোনা গেলেও কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় তারা বিস্মিত। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার আড্ডা—সবখানেই এখন একটাই আলোচনা, কীভাবে কঠোর নিরাপত্তার মধ্যে থাকা একটি কারাগারের প্রাচীর টপকে পালাতে পারলেন একজন বন্দি।
“রিম্পার দাদি আক্তারি বেগম বলেন, তার বাবা-মায়ের প্রায় ১৮ বছর আগে বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে রিম্পা তার মায়ের সঙ্গে ঢাকায় থাকতো। মাঝে মাঝে সে দাদি বাড়িতে বেড়াতে আসতো। বেড়াতে এসেও দাদি বাড়ির অনেক কিছু ও পাশের বাড়ির মোবাইল ফোনসহ কিছু জিনিসপত্রও চুরি করে নিয়ে গিয়েছিল। এখন শুনছি কারাগার থেকে পালিয়েছে, যোগ করেন দাদি।” তিনি আরও বলেন, রিম্পার বিয়ে হয়েছে গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের ফারুক হোসেনের সাথে। তারপর থেকেই ফারুক হোসেন ও রিম্পা ঢাকাতে বসবাস করছেন। তবে কোথায় থাকেন বা কি কাজ করেন তাও জানেননা। সে কখনো গার্মেন্টস কর্মী বা কখনো আয়ার কাজ করে বলে জানিয়েছিল।
“খবরটা শুনে এলাকার মানুষ অবাক ও বিস্মিত হয়েছেন। কারাগার থেকে কেউ কীভাবে পালায়, সেটাই সবাই জানতে চাইছে প্রতিবেশীরা। ওই গ্রামের মফিজ উদ্দীন ও সাহাজানা আলী বলেন, রিম্পা বড় কোনো গ্যাং গ্রুপের সদস্য না, আবার বড় কোনো মামলারও আসামি না। তাহলে তার এতবড় সাহস কিভাবে হলো। কারাগারের মত উঁচু প্রাচীর কিভাবে টপকালো এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মাঝে। তবে, তারা কারারক্ষিদের দায়িত্ব পালন নিয়ে সংসয় প্রকাশ করেছেন। ওই গ্রামের মার্জুল হোসেন বলেন, আমরা শুনেছি, মেয়েটি মাঝে মধ্যে এই গ্রামে তার দাদি বাড়ি বেড়াতে এসেছে। সে তার ভিক্ষুক দাদির ঘরের জিনিসপত্র আবার পাশের বাড়ির মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে গেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত প্রায় আটটার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যান রিম্পা খাতুন। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ৩ মাসের সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।