ঢাকাSunday , 19 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে এতিমখানায় ৯ বছরের শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানা ও মাদ্রাসা থেকে হাসাইন নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে এ ঘটনা ঘটে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহত হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। সে গাংনী এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এতিমখানার সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম জানান, রোববার সকালে অন্যান্য শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ফুলবাগানে কাজ করছিল। একপর্যায়ে তার নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুব নয়ন তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মুর্শেদ বলেন, “গাংনী এতিমখানায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।” পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।