ঢাকাSaturday , 18 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন

Link Copied!

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলেনা খাতুন নতুন কমিটি ঘোষণা করেন।

বিভাগীয় কমিটিতে নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি আলাউদ্দিন আলোকে সভাপতি ও চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি এরাদত উল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

নোয়াখালী জেলা রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটিতে নোয়াখালী বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আহসান উল্লাকে সভাপতি, নোয়াখালী চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি সাহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক, চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার গিয়াস উদ্দিন দুলালকে সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী জেলা রেকর্ডরুমের সহকারী রেকর্ড কিপার মোঃ নুরুল আমিনকে কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ, বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন এবং সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ বায়োজিদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য আবু নাসের, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ প্রমুখ।