জুলাই শহিদ স্মরণে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে শনিবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহসভাপতি মির্জা সেলিম রেজা, আব্দুর রহিম বগরা, শফিকুল ইসলাম, সবুর শাহ লোটাস, আব্দুর রহিম, ইনছান আলী শেখ, কালাম আজাদ, শামীম আহম্মেদ, রেজাউল হক বাবু, আবুল কালাম আজাদ, মামুন-উর-রশিদ, সানাউল হক শুভ, মোস্তফা মোঘল, আইনুর ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা জুলাই আন্দোলনকে ইতিহাস বিকৃতিকারীদের হাত থেকে রক্ষার আহ্বান জানান। তারা জুলাই আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।

