বাংলাদেশে প্রথমবারের ন্যায় রাঙামাটিতে রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণীর জাতীয় দিবস হিসেবে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ এবং চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরামসহ বীর ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতিতে সারা দেশে গভীর শ্রদ্ধায় দিবসটি উদযাপন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল নয়টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, সদস্য বৈশালী চাকমা, সদস্য নাইউ প্রু মারমা, সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য ক্যওশিং মারমা, সদস্য দয়াল দাশ, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. রিজাউল করিম ও প্রশাসনিক কর্মকর্তা আনন্দতিষ্য চাকমা সহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

