ঢাকাTuesday , 14 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ভেজাল পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদন্ড

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান যাচাই এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্স ও নজরুল স্টোরে ভেজাল এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য মজুত ও বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং নজরুল স্টোরকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। মেয়াদোত্তীর্ণ, ভেজাল বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি ভোক্তাদেরও সচেতন থাকার এবং বাজারে কোনো অনিয়ম চোখে পড়লে দ্রুত প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে নিরাপদ ও মানসম্মত পণ্য বিক্রির আহ্বান জানান।