ঢাকাTuesday , 14 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিমলার নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

Link Copied!

নীলফামারীর ডিমলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে সাওদা উম্মে হাবিবা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার শৈল্লার ঘাট এলাকায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত সাওদা উম্মে হাবিবা ময়মনসিংহের ফুলপুর উপজেলার দেওখালি এলাকার সাইফুদ্দিনের মেয়ে। স্থানীয় ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা রুবিনা বেগম দুই দিন আগে তার দুই মেয়েকে নিয়ে ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে ছোট দেবরের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।ঘটনার দিন বড় বোনসহ স্বজনদের সঙ্গে শৈল্লার ঘাট এলাকার বুড়িতিস্তা নদীতে গোসল করতে নামে শিশু সাওদা। সেখানে সে নিখোঁজ হওয়ার পর স্বজন ও স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় পান। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।