ঢাকাMonday , 13 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ জন শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পেয়েছে

Link Copied!

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন জালালাবাদের ঐতিহ্যবাহী ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ২০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

​প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়টি থেকে মোট ৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ১১ জন শিক্ষার্থী সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে।

​ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৯ জন শিক্ষার্থী হলো
অনর্ব দে, ছৈয়দ আশিকুর রহমান শুভ, আরফিয়াম মোহাম্মদ হামিম, মিফতাহুল জান্নাত মাহিয়া, ফাবিহা সালসাবিল, উমাইয়া মরজান ইকরা, শ্রীতমা দে তনয়া, নওশিকা তানভী নওশী এবং নানজীবা মানহা।

​সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থী হলো নূর হাসান নাহিদ, নিলয় পাল, তীব্র বিশ্বাস, আয়ান পাল, আব্দুল্লাহ বিন হাবিব, আবরার শিহাব, সিদরাতুল মুনতাহা, প্রেয়সী দাশ ছুটি, নুরমিন খানম আইরিন, নুসরাত নূর নোভা এবং ছিদ্রাতুল মুনতাহা।

​শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

এদিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সোমবার বিকেলে বিদ্যালয় আঙ্গিনায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, সিনিয়র শিক্ষক বদিউর রহমান, সহকারী শিক্ষক মামুন অর রশিদ সহ কর্মরত শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।