ঢাকাMonday , 13 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে — ওয়ারেছ আলী মামুন

Link Copied!

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ ওয়ারেছ আলী মামুন বলেছেন, পরিকল্পিত নগরায়ন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে জামালপুর শহরের দীর্ঘ মেয়াদি জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে। জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গেটপাড় ফিশারিপাড়া এলাকায় জলাবদ্ধতা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন তিনি। সেখানেই তিনি ভুক্তভোগী এলাকাবাসীর কাছে এই আশ্বাস দেন। তিনি বলেন, পৌরবাসীর উদ্দেশ্যে বলেন যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। একই সাথে পানি নিষ্কাশনের পথে কোনো ধরনের কৃত্রিম বাঁধা সৃষ্টি না করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। এ সময় তার সাথে ছিলেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউছুল আজম শাহীন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার, সদস্য সচিব মনজুরুল করিম সুমন, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান হীরা, শহর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোশারফ, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, শহর ছাত্রদলের সদস্য সচিব ফাহিম হোসেন পান্না, শহর শ্রমিকদলের সদস্য মেহের শেখ, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন প্রমূখ।