ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইন শৃঙ্খলা বাহিনী প্রচারণায় বাধা দিচ্ছে

Link Copied!

Mirza-abbas-wifeনিজস্ব প্রতিবেদক: আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে দ্বিতীয় দিনের মতো প্রচারণায় নেমেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানীর মালিবাগের শান্তিবাগ প্রাইমারি স্কুলের সামনে থেকে প্রচারণা শুরু করেন।  তার সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে নির্বাচনী প্রচারণার ফাঁকে মালিবাগ টুইন টাওয়ার কনকর্ড শপিং কমপ্লেক্সর সামনে সাংবাদিকদের কাছে আফরোজা বেগম অভিযোগ করে বলেন, আমাদের নির্বাচনী প্রচারণার কাজে বাধা দেয়া হচ্ছে। ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী সব সময় নজর রাখছে।
আজ বিকেলে কমলাপুরেও প্রচার কাজ চালাবেন আফরোজা আব্বাস।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের শান্তিপুর স্কুলের সামনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।