ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুরু হল বৈশাখী বইমেলা

Link Copied!

book-fairনিজস্ব প্রতিবেদক: একুশে বইমেলার এক মাস পার করেই আবার শুরু হল বৈশাখী বইমেলা। বইমেলায় অংশ নিয়েছে দেশের স্বনামধন্য ৩৫টি প্রকাশনী। রাজনীতির পরিবেশ কিছুটা শান্ত থাকায় মেলাতেও ক্রেতার সমাগম প্রত্যাশা করছেন আয়োজকরা। পাঁচদিন ব্যাপী এ বইমেলার আয়োজন করেছে কনকর্ড শপিং কমপ্লেক্সের পুস্তক ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরে কনকর্ড এম্পেরিয়াম শপিং কমপ্লেক্সে ‘বৈশাখী বইমেলা ১৪২২’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী মোহসীন আলী এমপি।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘বই কিনলে কেউ গরীব হয় না। আসুন আমরা একটা করে বই কিনে প্রকাশনা শিল্পকে উৎসাহিত করি। বর্তমানে কম্পিউটারে, ই-বুকে বই পড়া যায়। তবে বইয়ের আসল কপি পাওয়ার আনন্দ একেবারে আলাদা।’
তিনি আরো বলেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে দেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা যদি রাস্তায় নেমে না আসতেন তাহলে আন্দোলন সফল হতো না। সেদিন তাদের চাবুক এমনভাবে কাজ করেছিলো যে আমাকেও মুক্তিযুদ্ধে যেতে অনুপ্রাণিত করেছিল।’
মোহসীন আলী বলেন, ‘কার্ল মার্কস, লেনিন, স্টালিনের মতো প্রগতিশীল চিন্তার লেখকরা যেসব লিখে গেছেন আজ আমরা তার চর্চা করি না। আমাদের এসব জানতে হবে।’
মেলা উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনারা এখানে ৩৫ জন প্রকাশক আছেন। এ প্রকাশকরা চাইলে মেলা চলাকালীন সময়ে মাঝে মধ্যে সাহিত্যসভার আয়োজন করতে পারেন। যেখানে একজন লেখক থাকবেন। দর্শক থাকবেন। তাদের মধ্যে কথাবার্তা হবে।’
রাজনৈতিক অস্থিরতায় একুশে বইমেলায় প্রকাশকদের আর্থিক ক্ষতির কিছুটা উঠে আসবে বলে মনে করছেন প্রকাশকরা।
কবি শিহাব বাহাদুরের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন কথাশিল্পী আনোয়ার সৈয়দ হক, অধ্যাপক বদিউর রহমান, সাহস পাবলিকেশনের প্রকাশক নাজমুল হুদা রতন, কামরুজ্জামান হিমু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রেষ্ঠ প্রকাশের প্রকাশক কবি সৈমিত্র দেব।
উল্লেখ্য, ৯ এপিল থেকে ১৪ এপ্রিল পযর্ন্ত বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পযর্ন্ত খোলা থাকবে।