ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাউন্সিলরদের চূড়ান্ত তালিকা খালেদার কাছে

Link Copied!

khaleda02নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি কাউন্সিলরদের তালিকা তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খসড়া তালিকা খালেদা জিয়ার কাছে রয়েছে।
নির্বাচন কমিশন যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে তাদের নিয়েই নির্বাচনে অংশ নেয়ার চিন্তা করছে বিএনপি। দ্রুতই এ নিয়ে দলীয় ঘোষণা আসছে।
জানা গেছে, মেয়র প্রার্থী মির্জা আব্বাস এবং ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা দু’টি তালিকা তৈরির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন।
দলীয় সূত্র জানায়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত কাউন্সিলরদের নামের দু’টি তালিকা প্রস্তুত করে খালেদা জিয়ার কাছে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই এই তালিকা প্রকাশ করা হবে। মহানগর নেতারা সেই ঘোষণারই অপেক্ষায় আছেন।
কয়েকজন বিএনপি নেতা জানান, যেসব ওয়ার্ডে বিএনপি সর্মথিত একাধিক প্রার্থী নির্বাচনী প্রচারণা চালোচ্ছেন খালেদা জিয়ার ঘোষণার পর সেখানে একজন প্রার্থী প্রচারণা চালাবেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান জানান, কাউন্সিলরদের নামের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। যথাসময়ে তা জানিয়ে দেয়া হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর নামও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান তিনি।