ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামিনে মুক্তি পেলেন যুবদল নেতা আলাল

Link Copied!

alalগাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে  জামিনে মুক্তি পেলেন যুবদল কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় কারাগারের পার্ট-১ থেকে তিনি  জামিনে মুক্তি পান।
কাশিমপুর কারাগারের পার্ট-১ এর জেলার ফরিদুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে মোয়াজ্জেম হোসেন আলালের জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে তা যাচাই-বাছাই করে দুপুর পৌনে ১টায় তাকে  মুক্তি দেয়া হয়।
গত ২৭ ডিসেমম্বর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে ঢাকার চকবাজার, শাহবাগ, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর থানায় ও বিশেষ ট্রাইবুনালে মোট নয়টি মামলা রয়েছে।
উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন নেয়ার পর বৃহস্পতিবার তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। চলতি বছরের ৩১ জানুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারের পার্ট-১ এ আসেন। তার গ্রামের বাড়ি বরিশাল সদরের মীরবাড়ি বটতলা বাজার এলাকায়।