ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুররে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

Link Copied!

Barisal-Roadপটুয়াখালী প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৪ জনের মধ্যে ৮ জনের বাড়িই পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায়।
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় পটুয়াখালী জেলার আটজনের মধ্যে কলাপাড়া উপজেলার ৫ জন, মির্জাগঞ্জ উপজেলায় ১ জন ও সদর উপজেলার ২ জন রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
কলাপাড়া উপজেলায় নিহতরা হলেন- হেলাল ফকির (৩০) এবং তার শালী শিশু আকলিমা (৮), সূর্যভানু (৭০), শাহিন (২৪), রিপন (৩০)।
এদিকে সদর উপজেলার শিয়ালী গ্রামের রুপ গাজীর মাজারের দেখাশোনা নিয়োজিত ইলিয়াস কবির ফকিরও এই দুর্ঘটনায় মারা গেছেন বলে জানাগেছে।
নিহতদের বাড়িতে এখন চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকা। দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্স নিয়ে লাশ গ্রহনের জন্য ফরিদপুরে গেছেন। অনেকের বাড়িতেই চলছে লাশ দাফনের পূর্ব প্রস্তুতি।
বুধবার রাতে ঢাকা থেকে পটুয়াখালীগামী সোনারতরী পরিবহনের বাসটি রাত দেড়টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, এতে বাসে থাকা ২৪ জন যাত্রী নিহত হন।