ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেট্রোল ঢেলে ট্রাকে আগুন, হেলপার দগ্ধ

Link Copied!

trackজয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্রি -ভারাহুত  গ্রামের সড়কে একটি পণ্যবোঝাই চলন্ত  ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সহিদুল ইসলাম নামে ওই ট্রাক হেলপার দগ্ধ হন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত সহিদুল জয়পুরহাট সদর উপজেলার বুলুপাড়া মহল্লার আব্দুল আজিজের ছেলে।
পাঁচবিবি থানা পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে পাঁচবিবির নিশ্চিন্তা-চানপাড়া সড়কের শিরট্রি সংলগ্ন ভারাহুত এলাকায় একদল দুর্বৃত্ত একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয়।
এ খবর জানতে পেয়ে গ্রামবাসীরা দ্রুত গিয়ে ট্রাকের আগুন নিভিয়ে ফেলে। তবে এসময় ট্রাকের হেলপার দগ্ধ হন। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদ হোসেন জানান, এ ঘটনায় সন্দিগ্ধ  জয়পুরহাট সদর উপজেলার হাঁটুভাঙা গ্রামের ইব্রাহিম(২৯), পাঁচবিবি উপজেলার ভারাহুত গ্রামের রফিকুল ইসলাম (২৮) ও আবু বক্কর সিদ্দিককে (৩১) আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অপর দিকে জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ট্রাকহেলপার সহিদুল ইসলাম বর্তমানে পুরোপুরি আশঙ্কামুক্ত।