কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে পাঁচ হাজার পিস ইয়াবাসহ শীলবনিয়া পাড়ার ২ ব্যক্তিকে আটক করেছে বিজিবির জওয়ানরা।
বৃহস্পতিবার ভোর রাত ১টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-টেকনাফ পৌর এলাকার শীলবনিয়া পাড়ার মৃত আহমদ আলীর ছেলে মো. নুরুল আমিন (৩৮) ও নুর মোহাম্মদের ছেলে মো. হোসেন (৩২)।
বিজিবি সূত্র জানায়, ভোর রাত ১টার দিকে সদর বিওপির জওয়ানেরা টেকনাফ শীলবনিয়া পাড়ায় অভিযান চালিয়ে ১৫ লাখ ১৩ হাজার ১শ টাকা মূল্যের ৫ হাজার ৭৭ পিস ইয়াবাসহ শীলবনিয়াপাড়ার ২ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক ২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

