ঢাকাMonday , 6 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়ানগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমপি সুলতানা জেসমিন জুঁই 

Link Copied!

পিরোজপুরের জিয়ানগর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই। সোমবার দুপুরে জিয়ানগর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারসহ স্থানীয় সাংবাদিকরা।

মতবিনিময় সভায় সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান। মতবিনিময় সভা শেষে তিনি জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন। পরে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।