ঢাকাSunday , 5 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে বিদ্যুৎ লাইন মেরামতের চেষ্টা, প্রাণ গেল দুই শ্রমিকের!

Link Copied!

নীলফামারীর কিশোরীগঞ্জে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে উপজেলায় সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় ও সদর উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিন ছেলে মুমিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পাকারমাথা সড়ক এলাকায় বিদ্যুৎ মেরামতের কাজ চলছিল।এসময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই তারা সেখানে কাজ শুরু করেন। এসময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজের প্রোপাইটার আখতার হোসেনের সাথে কথা বলার চেস্টা করা হলে তিনি খুব ব্যস্ত আছি জানিয়ে মুঠোফোনের কল কেটে দেন। কিশোরীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নুরুজ্জামান জানান, ঠিকাদার বিদ্যুৎ লাইন বন্ধের জন্য কিছু না জানিয়ে চলন্ত লাইনেই শ্রমিক দিয়ে কাজ করছিল। কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।