ঢাকাSunday , 5 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দশ দফা দাবি বাংলাদেশী বিহারী পূর্ণবাসন সংসদের
ডেসকোর মনগড়া মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ

Link Copied!

বিহারীদের বিরুদ্ধে ও ডেসকোর মনগড়া মামলা ও প্রতিষ্ঠানটির মোবাইল কোর্টের অপব্যবহার বন্ধের দাবীতে রাজধানীর মিরপুরে মিছিল করেছে বাংলাদেশী বিহারী পূর্ণবাসন সংসদ (বিবিআরএ) পল্লবী শাখা। মিছিলপরবর্তী সমাবেশ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। রোববার সকালে মিরপুর ১১ তালাব ক্যাম্প হতে বিবিআরএ এর মিছিল শুরু হয়ে মিল্লাত ক্যাম্প, উল্টা বাবা মাজার ও কালশি রোড হয়ে পূরবী সিনেমা হলের পাশে অবস্থিত ডেসকো পল্লবী জোনের অফিসের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে ডেসকোর দায়েরকৃত মনগড়া ৩ টি মামলা প্রত্যাহার ও ডেসকোর কোর্ট পুরাতন ঢাকার আদালত পাড়ায় স্থানান্তরের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ জানায়, গত ২৮ এপ্রিল ডেস্কোর মোবাইল কোর্ট পল্লবীর তালাব বিহারী ক্যাম্পের ৫ জনকে একই জায়গায় তিনটি পৃথক মামলা করা ও ২৮ লক্ষ টাকা জরিমানা করায় বিহারী ক্যাম্পে উত্তেজনা দেখা দেয়। মিছিল শুরুর পূর্বে জমায়েতে ও মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন বিবিআরএ এর পল্লবী থানা শাখার সাংগঠনিক সম্পাদক বিহারী নেতা মাহতাব ভাসানী। প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব নেয়াজ আহমদ খান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএআর এর কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ জাহিদ।


সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, আইন প্রয়োগের নামে ডেসকো এখন মোবাইল কোর্ট ব্যবসা শুরু করেছে। তিনি মোবাইল কোর্টের যথেচ্ছ ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন। যেখানে মিটার লাগানো আছে সেখানে হুকিং এর অভিযোগ চরম অসততা। ডেসকো ভূমিদস্যুদের স্বার্থে কাজ করছে বলে প্রধান অতিথি অভিযোগ করেছেন । সমাবেশে তিনি আরো বলেছেন যে বিহারী ক্যম্পের জায়গায় সকলেরই বদনজর পড়েছে। মামলা দিয়ে নিরীহ বিহারীদের উৎখাত করতে চায় সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র।
বিহারীদের সমাবেশের সাথে সরকারের নিকট ১০ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে ডেসকো আদালতকে কোর্ট হাউজ পাড়ায় স্থানান্তর, বিচারিক নিরপেক্ষতা, মোবাইল কোর্টের কর্মকর্তারা তাদের উপস্থিতিতে দায়েরকৃত মামলার বিচারিক কাজে সংশ্লিষ্ট আদালত হতে দূরে থাকা, অনিয়ম ও দুর্নীতি বন্ধে সমন বা ওয়ারেন্ট হাতে না লেখা, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও ক্ষমতার অপব্যবহার বন্ধ, আঠা দিয়ে মহিলাদের জুতা তৈরীর মত বিদ্যুৎবিহীন কুটির শিল্পের বিরুদ্ধে মামলার রহস্য তদন্ত করে, ট্যাক্স ফাঁকি ও জালিয়াতি বন্ধ, ভূমিদস্যদেরকে দেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা, ডেসকোর দুর্নীতিবাদ কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ বিহারী ক্যাম্পে বিদ্যুৎ বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফয়সাল, আলা নুর, ইব্রাহিম চান, জাবেদ রহমান, আরমান দিল্লীওয়ালা, আনিসুর রহমান বেচু, শামসুদ্দিন মুন্না প্রমূখ।