ঢাকাSunday , 5 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিধি নিষেধ অমান্য করে বগুড়া চেম্বার নির্বাচনে বাদল হিরু প্যানেলের প্যানা পোস্টার

Link Copied!

সকল বিধি নিষেধ অমান্য করে চলছে বগুড়া চেম্বারের নির্বাচন। নির্বাচনে প্যানা পোস্টার নিষিদ্ধ থাকলেও কোন বিধি নিষেধ মানা হচ্ছে না। বাদল হিরু পরিষদের প্যানা পোস্টারে ছেয়ে গেছে বগুড়ার টিটু মিলনায়তন। এ বিষয়ে গত রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, কোন ধরনের প্যানা পোস্টার লাগানো যাবেনা। সকল ধরনের প্যানা পোস্টার লাগানো নিষিদ্ধ। নির্বাচন সংক্রন্ত সকল কার্যক্রম নির্বাচন পরিচালনা কমিটি করবে। এর আগে অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বগুড়া চেম্বারের নির্বাচন পরিচালনায় পক্ষপাতমূলক কর্মকান্ডের অভিযোগে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এর আগে সংবাদ সম্মেলনে সেলিম এরশাদ প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে একটি প্যানেলকে বিজয়ী করতে নানা অনিয়মের অভিযোগ আনেন। বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা নির্বাচরনি আচরণবিধি লঙ্ঘন করে একটি প্যানেলকে বিশেষ সুবিধা দিয়েছেন এমন অভিযোগে শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সেলিম-এরশাদ প্যানেলের সভাপতি প্রার্থী মো. সেলিম রেজা রবিবার অনুষ্ঠিতব্য বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে অবিলম্বে পরিচালনা কমিটি বাতিল করে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান।