ঢাকাSunday , 5 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিঁড়ি থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সামনের সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম (জিহাদ) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের আবুল খোনারদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই গ্রামের মো. জয়নালের ছেলে এবং স্থানীয় আশরাফুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রতিবেশী জাহিদ হোসেন সাহেদ জানান, দুপুরের খাবার খেয়ে জিহাদ বসতঘরের সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে বিকেল ৩টার দিকে সে ঘরের সামনের সিঁড়ি থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। স্বজনদের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই জিহাদের মৃত্যু হয়। পরে শনিবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “ঘটনার বিষয়ে নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”