চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব বাড়ইকাড়া গ্রামের ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারের সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও সজ্জন ব্যক্তিত্ব সৈয়দ মনির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৪ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর।
তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সৈয়দ মনির উদ্দিন তার সততা, মানবিকতা ও সদালাপী স্বভাবের জন্য এলাকায় অত্যন্ত সম্মানিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকাবাসী একজন সজ্জন ও সমাজহিতৈষী মানুষকে হারালেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন আরপিসিএল ও আরএনপিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আব্দুস সবুর। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

