ঢাকাSaturday , 4 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বনরক্ষীদের হাতে ১০ জেলে আটক

Link Copied!

নিষেধাজ্ঞের মধ্যে পূর্ব সুন্দরবনের বন রক্ষীরা পৃথক স্থানে অভিযান চালিয়ে ১০ জন জেলেকে আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে তিনটি নৌকাসহ জাল এবং বিপুল পরিমাণ কাঁকড়া। আটক জেলেদের শনিবার দুপুরের পরে দাকোপ আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা পৃথক অভিযান চালিয়ে জোংড়া এলাকায় দুটি নৌকাসহ ৪ জন, করমজল এলাকায় একটি নৌকাসহ ৩ জন এবং ধানসাগর এলাকায় আরও ৩ জন জেলেকে আটক করেন। এ সময় ১০টি ক্যারেটে ভর্তি প্রায় ২০০ কেজিরও বেশি কাঁকড়া জব্দ করা হয়। আটক জেলেরা হলো, বকুল মল্লিক, জয়নাল শেখ, সেলিম মল্লিক, সালাম মল্লিক, এনামুল কবির, আবু আনছার শেখ , জাকারিয়া মল্লিক, ইয়াসিন, কিবরিয়া ও আনোয়ার গাজী। তাদের বাড়ি রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দাকোপ আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে তারা সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করছিলো। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জব্দ করা কাঁকড়াগুলো খুলনা ফরেস্ট ঘাটসংলগ্ন রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।