ঢাকাSaturday , 4 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

Link Copied!

লালমনিরহাটে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে লালমনিরহাট জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে “সেতু” সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এ গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এ সময় লালমনিরহাট মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল ইসলাম নূরী, সেতু’র সহ-সভাপতি মোঃ আবু সাঈদ মাহমুদ, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিশুদের মসজিদমূখী করতে এই আয়োজন করায় সেতু সামাজিক উন্নয়ন সংস্থাকে সবাই প্রশংসা করেন। উল্লেখ্য যে, “একটি গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি, বাল্যবিবাহ, মাদক, জুয়া ও সামাজিক অপরাধকে না বলি।” এই স্লোগানকে সামনে রেখে জুম্মার নামাজ শেষে লালমনিরহাট জেলা মডেল মসজিদের শিশুদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে।