ঢাকাMonday , 29 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঞ্চে ওঠার আগ মুহূর্তে যে কারণে বাতিল বাতিল হলো কেটি পেরির কনসার্ট

Link Copied!

বৈরী আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট। বেলজিয়ামের ঐতিহ্যবাহী ‘ভেরখটার বুটিক’ উৎসবে তার পারফর্ম করার কথা থাকলেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের পূর্বাভাসে দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠানটি বাতিল করে আয়োজকরা।

কনসার্ট বাতিলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন কেটি পেরি।

তিনি জানান, যখন ব্যাকস্টেজে মেকআপ নিচ্ছিলেন শো বাতিলের খবর তিনি তখন জানতে পারেন।

কেটি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বৈরী আবহাওয়া এবং দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকারি নির্দেশনায় আজ রাতের ‘ভেরখটার বুটিক’ শো বাতিল করা হয়েছে। খবরটি যখন পাই, তখন আমি মঞ্চের পেছনে প্রস্তুতি নিচ্ছিলাম।’

হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আপনাদের মতো আমিও ভীষণ মনঃক্ষুণ্ণ। বিষয়টি পুরোপুরি আমার নিয়ন্ত্রণের বাইরে। তবে ৫৫ হাজার মানুষের নিরাপত্তা সবকিছুর আগে। আবহাওয়া পরিবর্তন করার ক্ষমতা আমার নেই। আজ রাতে আপনাদের সঙ্গে গান গাইতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই নিরাপদে বাড়ি ফিরুন।’

দীর্ঘ ১৭ বছর পর ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। এর আগে ২০০৯ সালে সর্বশেষ এই মঞ্চে গান গেয়েছিলেন তিনি। ফলে এবারের আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।

উৎসব কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জনপ্রিয় শিল্পী পিটবুলের পরিবেশনার পর পুরো আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। ওই দিনের লাইনআপে মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার এবং এমি ডি’আর্কেরও পারফর্ম করার কথা ছিল।

আয়োজকদের ভাষ্য, দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।