ঢাকাWednesday , 8 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়াকিটকিসহ আটক ১

Link Copied!

wakitokiপাবনা প্রতিনিধি: জেলার সুজানগরের সৌখেতুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়াকিটকিসহ মো. লুৎফর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।
বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়।
আটক লুৎফর পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামের রোস্তম আলীর ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদে জানা যায় সুজানগরের সৌখেতুপাড়া এলাকার জনৈক আবুল কাশেমকে ষড়যন্ত্রমূলক হয়রানির করার জন্য মো. লুৎফর রহমান ওয়াকিটকি সেটদুটি তার বাড়িতে রাখতে যাচ্ছিল। এ সময় র‌্যাব সদস্যরা তার কাছ থেকে ওয়াকিটকি সেটসহ তাকে আটক করে।
উক্ত ঘটনায় স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তির মদদ ছিল বলে জানাতে পারে র‌্যাব সদস্যরা। তবে সে কে, কী পরিচয়, তা জানাতে অপরাগতা প্রকাশ করেছে র‌্যাব।