ঢাকাWednesday , 8 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি খোকনের

Link Copied!

khokonনিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন।
তিনি বলেন, ‘আমি আজ প্রথমবাবের মতো আপনাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে দেখা করতে এসেছি। তবে এটা আমার শেষ আসা নয়। আমি সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই। আমি যদি নির্বাচিত হই, আমার জীবন আপনাদের জন্য এবং এই ঢাকাবাসীর জন্য উৎসর্গ করবো।’
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে দেখা করতে এসে তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘বাংলাদেশের যা কিছু অর্জন তার সবকিছুতেই সাংবাদিকদের অবদান রয়েছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনাসহ জাতি হিসেবে আমাদের যেসব অর্জন তার সবকিছুতেই আপনাদের অবদান রয়েছে। আমার বাবা সব সময় আপনাদের পাশে থাকতেন। আমিও বাবার মতো আপনাদের সুখে-দুঃখে থাকবো। আশা করি আপনারা আমাকে ভালোবাসা দেবেন, সমর্থন দেবেন, একটি করে ভোট দেবেন।’
সাঈদ খোকন বলেন, ‘প্রথম বছর আমার কাজ হবে ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা। দ্বিতীয় বছর থেকে শুরু হবে বিশ্বমানের নগর হিসেবে গড়ে তোলা। আমি বাবার মতোই ঢাকাবাসীর জন্য জীবন উৎসর্গ করতে চাই।’
নির্বাচনে আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করে সরকার দলীয় এই প্রার্থী বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সর্বোচ্চ চেষ্টা করবো নির্বাচনী আচরণবিধি মেনে চলার।’
নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ও বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার মন্তব্য করাটা বিব্রতকর।’
এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিনি প্রেস ক্লাবে এসে পৌঁছান। সেখানে তাকে সাংবাদিক নেতারা অভ্যার্থনা জানান। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী প্রমুখ।
আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণের নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস, সদস্য সুজিত রায় নন্দী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।