ঢাকাWednesday , 8 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ অফিসে হামলায় আহত ৩

Link Copied!

Electryমৌলভীবাজার প্রতিনিধি: জেলার কুলাউড়া উপজেলার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়ে তিনজন কর্মচারীকে আহত করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা।
মঙ্গলবার রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- অভিযোগ শাখার নাজিম উদ্দিন, মোরাদ খান ও লাইনম্যান আব্দুল মজিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাছুর কাপন, উসলাপাড়া,চাতলগাও এলাকার ট্রান্সমিটারের ফেইস না থাকায় কিছু গ্রাহক বিদ্যুৎ অফিসে গিয়ে ফেইস লাগিয়ে দেয়ার কথা বলে। কিন্তু অপেক্ষার পরও সংশ্লিষ্ট কোনো কর্মচারী না গেলে এলাকার গ্রাহকরা ক্ষুব্ধ হয়। এরপর তারা জড়ো হয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে হামলা করে। এতে ওই তিন কর্মচারী আহত হন।
আহত তিনজনের মধ্যে মুরাদ ও মজিদকে কুলাউড়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপর কর্মচারী অভিযোগ শাখার নাজিম উদ্দিন গুরুতর আহত হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাতলগাঁও এলাকার গ্রাহক জমির আলী হামলার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বেশিরভাগ কাজ ফাঁকি দিয়ে থাকেন। তারা কোনো হামলা করেননি। তবে স্থানীয় গ্রাহকরা রাতে বিদ্যুৎ না থাকায় রাস্তায় একত্রিত হয়ে প্রতিবাদ জানানো হয়েছিল।
এক কর্মচারী জানান, রাতের বেলা এ ঘটনা ঘটায় হামলাকারীদের কাউকে চিহ্নিত করা যায়নি। বিতরণ কেন্দ্রে কোনো পুলিশ না থাকলেও পার্শ্ববর্তী জাতীয় গ্রিড লাইনের দায়িত্বরত পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে পৌঁছে দেয়।
কুলাউড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাফর উল্লাহ অভিযোগ করে বলেন, ‘ট্রান্সমিটারের ফেইসের জন্য যারাই হামলা করেছেন তাদের নামে মামলা করা হবে।’
কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মতিয়ার রহমান জানান, এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা মামলা দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।