ঢাকাWednesday , 8 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ বিএনপি-শিবির নেতাকর্মী গ্রেপ্তার

Link Copied!

Arrestসিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ও সলঙ্গায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ও সলঙ্গা থানার চড়িয়া শিকার এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বিএনপিকর্মী রাসেল (২৫), মাসুমপুর মহল্লার মাসুদ রানা (২৮), আশিক (২৭), সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের এরশাদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫) ও সলঙ্গা থানার চড়িয়া শিকার গ্রামের শিবিরকর্মী এরশাদ আলী (২৫)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ও সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।