ঢাকাWednesday , 24 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ক ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদে হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর খামারবাড়ী জেলা প্রশিক্ষণ অফিসার পিকন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, অতিরিক্ত কৃষি অফিসার মিনু আরা প্রমূখ। অনুষ্ঠানে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি, জৈব বালাইনাশক ব্যবহার, সঠিক সার ও কীটনাশক প্রয়োগসহ উন্নত চাষাবাদ পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অংশ নেয়া শতাধিক কৃষক-কৃষাণী ও সুধিজনের মাঝে নিম গাছের চারা বিতরন করা হয়।