ঢাকাTuesday , 23 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের হামলায় সংখ্যালঘু পরিবারের নারী-পুরুষসহ আহত ৭

Link Copied!

মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সংখ্যালঘু পরিবারের নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দত্তেরমেঠ এলাকায় এ ঘটনা ঘটে। থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দত্তেরমেঠ এলাকার বাসিন্দা সন্দীপ মন্ডলের (৬৫) সাথে জমিজমা নিয়ে দুই মাস ধরে বিরোধ চলে আসছিল প্রতিবেশী লুৎফর ফকিরের (৫৫) মধ্যে। বিরোধ মিমাংসায় মঙ্গলবার সকালে উভয়রে জমি মাপজোপ শুরু হয়। এ সময় জমি মাপার লোকজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জমি মাপার এক পর্যায়ে লুৎফর ফকির তার লোকজন লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সন্দীপের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে সন্দীপসহ তার পরিবারে সদস্য গোপাল চন্দ (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), রিম্পা মন্ডল (২২), নিপু মন্ডল (৩৪), কল্পনা মন্ডল (৫৫) গুরুতর আহত হয়। পরে তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে এ ঘটনায় হামলাকারী লুৎফর ফকির (৫৫), রজবআলী (৭০) ও ফাহাদের (২৮) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, দত্তেরমেঠে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে হামলার ঘটনার একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।