ঢাকাTuesday , 23 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

“মেহেরপুরে মাচায় সবজির সবুজ বিপ্লব, বাড়ছে উৎপাদন-হাসছে কৃষকের মুখ”

Link Copied!

প্রচলিত চাষাবাদের গণ্ডি পেরিয়ে মাচা পদ্ধতির সবজি চাষ এখন মেহেরপুরের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। উৎপাদন বৃদ্ধি, খরচ কমানো এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার এই উদ্যোগ কৃষকের জীবনেও এনে দিয়েছে স্বস্তি আর নতুন স্বপ্ন। মাচা পদ্ধতিতে সবজি চাষ মেহেরপুরে দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে । বর্ষার পানি আর রোগবালাইয়ের ঝুঁকি এড়িয়ে এই পদ্ধতিতে উৎপাদন বাড়ার পাশাপাশি মিলছে নিরাপদ ও মানসম্মত সবজি। কৃষকদের আয় বাড়াতে মাঠপর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। সবুজের সমারোহে ছেয়ে গেছে মাঠ। বাঁশের খুঁটি আর তারের তরি মাচার ওপর ঝুলছে লাউ, করলা, শসা, চিচিঙ্গা, চালকুমড়া ও বরবটির সারি। মাটির সংস্পর্শ এড়িয়ে বেড়ে ওঠা এসব সবজি এখন কৃষকদের জন্য হয়ে উঠেছে লাভজনক চাষাবাদের নতুন সম্ভাবনা। এই পদ্ধতিতে একবার মাচা তরি করেই বছরে তিনবার পর্যন্ত সবজি আবাদ করা সম্ভব। তে ফল ও লতা মাটিতে পড়ে না থাকায় পচন, রোগ ও পোকামাকড়ের আক্রমণ অনেক কমে যায়। পাশাপাশি সার প্রয়োগ, সেচ ও পরিচর্যার খরচও তুলনামূলক কম হয়। ফলে উৎপাদন খরচ কমিয়ে বেশি লাভের মুখ দেখছেন কৃষকরা। আগে মাটিতে সবজি চাষে নানা রোগবালাই ও পোকামাকড়ের কারণে ক্ষতির মুখে পড়তে হতো। এখন মাচা পদ্ধতিতে মানসম্মত ও নিরাপদ সবজি উৎপাদনের পাশাপাশি বাজারেও ভালো দাম পাচ্ছেন কৃষকরা। কালিগাংনী গ্রামের আসাদুল ইসলাম ও বদর উদ্দীন বলেন, সবজীখ্যাত মেহেরপুর জেলার বিভিন্ন মাঠে এখন চাষ হচ্ছে মাঁচা পদ্ধতিতে সবজী চাষ| এই পদ্ধতিতে চাষ করলে ফলন যেমন বাড়ে তেমনী সবজীর গুণগত মান ও রং ভাল থাকে। যে কারণে বাজারে দামটাও ভাল পাচ্ছি। ধলা গ্রামের সবজী চাষি রহিম জানান, এবছর আমার সাড়ে পাঁচ বিঘা জমিতে বিভিন্ন সবজী রয়েছে। এর মধ্যে দেড় বিঘা জমিতে পেঁপে চাষ করা হয়েছে। বাকি সাড়ে তিন বিঘা জমিতে করল্লা, জালি ও চিচিংগা রয়েছে। এই পদ্ধতিতে সবজী চাষ করলে গুণগত মান ভাল হয় তাই বিষমুক্ত এই সবজীর চাহিদাও থাকে। কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষ হয়েছে| এর মধ্যে প্রায় ২ হাজার হেক্টর জমিতে মাচা পদ্ধতিতে উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। কৃষি বিভাগের আশা, এসব জমি থেকে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হবে, যার বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা। গাংনী উপজেলা কৃষি অফিচার কৃষিবিদ মতিয়র রহমান বলেন, “ কৃষকদের মাচা পদ্ধতিতে সবজি চাষে উৎসাহিত করছে কৃষি বিভাগ। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্য নিয়েই কাজ করছেন কৃষি বিভাগ।