ঢাকাTuesday , 23 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মমতা ব্যানার্জীর বক্তব্য ও হাদি হত্যার বিচার নিয়ে সংসদে আলোচনা

Link Copied!

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বক্তব্য এবং শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে যে আলোচনা ও গুজব ছড়িয়েছে, সে বিষয়ে জাতীয় সংসদকে অবহিত করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন পটুখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

তিনি মঙ্গলবার (২৩ জুন) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, ‘আমি এই বিষয়টি সংসদের দৃষ্টি আকর্ষণের জন্য উত্থাপন করছি।’

জামায়াতে ইসলামীর এ সংসদ সদস্য বলেন, ‘মির্জা আব্বাস দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ ও সংসদের অভিজ্ঞ সদস্য। তার সর্বশেষ শারীরিক অবস্থা, শপথ গ্রহণ-সংক্রান্ত পরিস্থিতি এবং কবে তিনি সংসদে যোগ দিতে পারবেন, এ বিষয়ে সংসদকে অবহিত করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘সরকারদলীয় দুই সংসদ সদস্যের বিরুদ্ধে ঋণখেলাপি ও মামলা-সংক্রান্ত যে বিষয়গুলো আলোচনায় রয়েছে, সেগুলোর বর্তমান অবস্থাও সংসদ সদস্যদের জানা দরকার। তারা সংসদীয় কার্যক্রমে কী ভূমিকা পালন করছেন এবং কবে সংসদে যোগ দেবেন সে বিষয়েও স্পষ্টতা থাকা প্রয়োজন।’

সম্প্রতি বিভিন্ন গুজব ও আলোচিত বক্তব্য নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে জানান শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ‘এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।’

এসময় চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, আদালতে বিচারাধীন বিষয় ও গুজব নিয়ে সংসদে আলোচনার কোনো সুযোগ নেই। পয়েন্ট অব অর্ডারের নামে সংসদের মূল্যবান সময় যাতে অপ্রাসঙ্গিক বিষয়ে ব্যয় না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অন্যদিকে এগুলো কোনো পয়েন্ট অব অর্ডারের বিষয় নয় বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, মির্জা আব্বাস সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তার অবস্থা ক্রমাগত উন্নতি হচ্ছে, তিনি সুস্থ হয়ে যথাসময়ে সংসদে যোগ দেবেন।

গুজব প্রসঙ্গে স্পিকার বলেন, কে কী বলেছে, কার সম্পর্কে কী বোঝায়, এসব নিয়ে জাতীয় সংসদের সময় নষ্ট করা যায় না। আর যেসব বিষয় আদালতে বিচারাধীন, সেসব বিষয়ে আদালতের সিদ্ধান্তের পর প্রয়োজনীয় তথ্য জানানো হবে। কারও সংসদ সদস্যপদ নিয়ে সাংবিধানিক বা আইনি কোনো সিদ্ধান্ত হলে সংসদকে যথাসময়ে তা অবহিত করা হবে।

অপ্রয়োজনীয়ভাবে সংসদের সময় ব্যয় না করার এবং পয়েন্ট অব অর্ডার উত্থাপনের ক্ষেত্রে চলমান ও সংসদ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলার পরামর্শ দেন তিনি।