ঢাকাMonday , 22 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Link Copied!

নীলফামারীর ডিমলায় ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার(২২ জুন)সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্ত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রব্বানী প্রধান উপস্থিত ছিলেন। কৃষি অফিস সুত্রে জানা যায়,খরিপ-২ মৌসুমে ২৯ শতাধিক কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে ধান বীজ,১০ কেজি করে ডিওপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে। এ ছাড়াও ১২০জন কৃষকের প্রত্যেকের মাঝে ১০ গ্রাম করে মরিচ বীজ,৫কেজি ডিওপি সার,৫ কেজি এমওপি সার,বালাই নাশক ও মোট ৫৮৬ জনের মাঝে গাছের চারা বিতরণ করা হবে।