রামপালে আরো একটি সরকারী খালের বাঁধ অপসারণ করা হয়েছে। সোমবার (২২ জুন) বেলা ১১ টায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে সিংগড়বুনিয়া গ্রামের চামারখালী খালের বাঁধ অপসারণ করান রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। জানা গেছে, উপজেলার সিংগড়বুনিয়া গ্রামের অহিদ আকু্ঞ্জী তার দোসর মোতাহার আলী নামের অপর এক ব্যাক্তির সহায়তায় ৩ মাস পূর্বে প্রবহমান চামারখালী খালে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেয়। এরপরে সেখানে মাছ চাষ শুরু করে। এ নিয়ে বিভিন্ন দৈনিক বিভিন্ন পত্রিকায় ধারাবা কি ঠহিক সংবাদ প্রকাশিত হয়। এক পর্যায়ে গ্রামবাসীর পক্ষে বিএনপি নেতা মো. মহিদুল ইসলাম লিখিতভাবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে আনেন। প্রতিমন্ত্রী দ্রুত ব্যাবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনারকে বলেন। আদেশ পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় বাঁধ অপসারণ করান। এ সময় তিনি বলেন, রামপালে প্রবহমান সরকারি রেকর্ডীয় খালে কেউ বাঁধ দিলে তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রবহমান খাল ও নদী রক্ষায় সরকার বদ্ধপরিকর।

