ঢাকাMonday , 22 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

Link Copied!

আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২২ জুন) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে দলের সব জেলা ও মহানগর শাখাকে আগামী ২৩ জুন (মঙ্গলবার) বিকেল ৫ টায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হলো।

এর আগে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে (২৩ জুন) কেন্দ্র করে নাশকতা রোধে দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকা, গাজীপুর , নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়নের সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।

তিনি জানান, ২২ থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী এ ৬ জেলায় মোতায়ন থাকবে। সোমবারের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

২০২৪ সালের ৫ আগস্টের পর সারাদেশে মোতায়েন থাকা সেনাবাহিনী চলতি মাসের ৬ এপ্রিল থেকে পর্যায়ক্রমে প্রত্যাহার শুরু করে সরকার।