ঢাকাSunday , 21 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা

Link Copied!

লালমনিরহাটে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অবৈধ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রসাধনী বিরোধী অভিযান চালিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন।

রোববার (২১ জুন) লালমনিরহাট শহরের পাইকারি কসমেটিকস প্রতিষ্ঠান মীম এন্টারপ্রাইজ ও রাফি এন্টারপ্রাইজ-এ যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

​অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী এবং মোঃ মামুনুর রশিদ।

​অভিযানের বিবরণে ​জব্দকৃত পণ্য: অভিযানকালে প্রতিষ্ঠান ২টি থেকে চোরাই পথে আসা আমদানিকারকের তথ্য বিহীন বিপুল পরিমাণ বিদেশি প্রসাধনী জব্দ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সরকার ঘোষিত জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিম।

​অর্থদণ্ড: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান ২টিকে মোট ১২হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

​জব্দকৃত সকল নিষিদ্ধ ও ক্ষতিকর রঙ ফর্সাকারী ক্রিম অভিযানস্থলে উপস্থিত সর্বসাধারণের সম্মুখে ধ্বংস করা হয়।

​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের সুরক্ষায় ক্ষতিকর ও অবৈধ পণ্যের বিরুদ্ধে এই ধরনের কঠোর আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।