ঢাকাSunday , 21 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় পুকুরে ডুবে মুজাহিদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু ওই গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে। স্থানীয় সুত্রে জানাগেছে, রফিকুল ইসলামের ৩ সন্তানের মধ্যে মুজাহিদ ছোট। এদিন বিকালে খেলতে গিয়ে হয়তো পা ফসকে পুকুরে পড়ে যায় মুজাহিদ। এরপর পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে মুজাহিদের বাবা রফিকুল ইসলাম বাড়ির পেছনের পুকুরে গিয়ে ছেলের ভাসমান দেহ দেখতে পায়। এরপর তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বে থাকা কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার জানান, শিশু মুজাহিদকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।