ঢাকাSaturday , 20 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী ফারুকের লিফলেট বিতরণ

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে এ লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরণ করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী পলাশ মিয়া ফারুক। জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়ে গণসংযোগ, ত্রান বিতরণ, বিভিন্ন উন্নয়ন মূলক কাজ ও লিফলেট বিতরণ করছে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুক। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় পলাশ মিয়া ফারুক বলেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে কাজ করবো। এছাড়া অনলাইন ও ডিজিটাল সেবা চালুর মাধ্যমে জনগণের হয়রানি কমানোর বিষয়ে নানা উদ্যোগ নেয়া হবে। সকল উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত সহ রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোর টেকসই উন্নয়ন করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে আধুনিক সহায়তা ও ইংলিশ স্পোকেন কোর্স চালু করা হবে। যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান ও যুব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এছাড়াও নারী ও প্রবীণদের সামাজিক নিরাপত্তা জোরদার করে আমি চাই পোগলদিয়া ইউনিয়ন হোক সম্প্রীতি, ন্যায় ও উন্নয়নের একটি মডেল। এখানে দল নয়-মানুষই হবে সবচেয়ে বড় পরিচয়। সকলে মিলে একটি নিরাপদ, সুন্দর ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো।