ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় আলুসহ অন্যান্য পণ্যের রপ্তানি বৃদ্ধির আশাবাদ

Link Copied!

motiaনিজস্ব প্রতিবেদক: রাশিয়ায় আলুসহ অন্যান্য পণ্যের রপ্তানি বৃদ্ধি ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন দেশটির রাষ্ট্রদূতসহ আগত ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাশিয়ান উদ্ভিদ সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে বাংলাদেশ থেকে দেশটিতে আলু রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, রাশিয়ায় আলুসহ অন্যান্য পণ্য রপ্তানির মাধ্যমে দেশটির সাথে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। এ সময় রাশিয়ার প্রতিনিধিদল ছাড়াও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় আলু রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিষয়, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক।
রাশিয়ার প্রতিনিধি দলটি অভিমত পোষণ করেন যে, বাংলাদেশ থেকে আরও বেশি আলু রপ্তানির সুযোগ রয়েছে। সফরকারি দলটি বাংলাদেশে রোগমুক্ত আলু উৎপাদন প্রক্রিয়া, চাষীদের অবস্থা ও সুযোগ সুবিধাসহ অন্যান্য বিষয় সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য বারি, বিএডিসি, রংপুরের কৃষি জমি ও চট্টগ্রাম সমুদ্রবন্দর পরিদর্শন করবেন বলে জানা গেছে। প্রতিনিধি দলটির আগামী ১১ এপ্রিল ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।