মেহেরপুরে অভিযান চালিয়ে তিন হাজার পাঁচ শত জাল টাকার নোট, সাড়ে ১৩ গ্রাম হেরোইন ও হেরোইন পরিমাপের মেসিনসহদুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) ক্রাইম প্রিভেনশনডিভিশন ( সিপিস-৩ গাংনী ক্যাম্প।
আটকরা হলেন, মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আতিকুর রহমানের ছেলে শিলন হোসেন ও গাংনী পৌরসভার শিশিরপাড়া ঝিনেরপুল পাড়া এলাকার মৃত সিদ্দিকের ছেলে মাংস বিক্রেতা আলমগীর হোসেন।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর গ্রামের মীপাড়া এলাকার জনৈক বকুল হোসেনের আমবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি গাংনী ক্যাম্পের ইনচার্জ এএসপি হান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

