ঢাকাWednesday , 17 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

Link Copied!

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৭ জুন) বিকাল ৪টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

‎ফলজ ও বনজ গাছের চারা বিতরণে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম। এ সময় লালমনিরহাটের সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মোঃ নায়ের আলীসহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সেই সাথে আগামীকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে রোপণ করা হবে।